কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Manual4 Ad Code

আগামী পবিত্র ঈদুল আজহার কুরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৪ মে) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে ঈদুল আজহার ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুরবানি পরবর্তী যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজই সিদ্ধান্ত পেয়েছি, প্রধানমন্ত্রী দিয়েছেন। ১২ ঘণ্টার মধ্যে সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পর্যায় ও সংশ্লিষ্ট সব জায়গা; যেখানে বর্জ্য উপচে পড়ার একটা বিষয় থাকে, পরিষ্কার হতো না আগে; সেটা ১২ ঘণ্টার ভেতর পরিষ্কার নিশ্চিত করার জন্য তিনি (প্রধানমন্ত্রী) অনুশাসন জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। সিটি করপোরেশনের দুই প্রশাসক এখানে ছিলেন।’

Manual3 Ad Code

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয় সরকারমন্ত্রী, প্রতিমন্ত্রী- ওনারা সারাদেশে সিটি করপোরেশনের প্রশাসক এবং মেয়রদের সঙ্গে বসবেন, জেলা প্রশাসকদের নির্দেশনা দেবেন। আমরা এটা নিশ্চিত করতে চাই এবং দেশবাসীকে দেখাতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য পরিষ্কার হবে ১২ ঘণ্টার মধ্যে। এবং স্যানিটেশনসহ অন্য সব কিছুর ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনস্বাস্থ্যটা ঠিক থাকে।’

Manual2 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মহাসড়কের শৃঙ্খলা রক্ষায়, এর ওপরে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রেললাইনের পাশের এলাকাগুলোর জন্য।

Manual4 Ad Code