“খেলাধুলা মননশীল চিন্তার বিকাশ ঘটায়: এমপি লুনা”

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

“খেলাধুলা মননশীল চিন্তার বিকাশ ঘটায়: এমপি লুনা”

Manual7 Ad Code

সিলেট–২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী  তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া খেলাধুলার সাথে জড়িত থাকলে মানুষ খারাপ চিন্তাধারার বাইরে এসে সুন্দর চিন্তাভাবনা করার সুযোগ পান। তাই নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার সাথে বিশ্বনাথের সাংবাদিকদের সম্পৃক্ততা আমাদের সমাজের জন্য উপকার বয়ে আনবে বলে আমরা আশাবাদী।

তিনি আরোও বলেন, সাংবাদিকদের কাছ থেকে মানুষ সব সময়ই বস্তুনিষ্ট সংবাদই আশা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হন। সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। তাই কোন সাংবাদিকের কারণে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়, এমন কোন কাজও কোন সাংবাদিক করা উচিত নয়। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই সচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে।

Manual4 Ad Code

তিনি মঙ্গলবার (৫ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে প্রবাসীর পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথে কাজ করার সূত্রে দেখলাম বিশ্বনাথের স্বার্থের জন্য এখানকার সব সাংবাদিকরাই ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য যা আমার কাছে একটি উদাহরণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতার যে মৌলিক ভিত্তি আমি বিশ্বনাথের সাংবাদিকদের মধ্যে পেয়েছি। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেরদের ব্যক্তির নয়, এলাকার গণমানুষের দাবীগুলো আদায়ে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রহী ভ‚মিকা পালন করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code