নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই:স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই:স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual6 Ad Code

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই।’

Manual6 Ad Code

বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবিল ও উৎসবমুখর। এটি করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে বেশকিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নেবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। এছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দুস্কৃতকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব।’

Manual6 Ad Code

অনেক সময় পার্শ্ববর্তী দেশ গুজব ছড়ায় অভিযোগ করে উপদেষ্টা বলেন, ‘সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরে যদি বলেন, তারা মিথ্যা বলতেছে তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়, যেটা আপনারা (সাংবাদিকরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

Manual5 Ad Code