হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার

Manual3 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে হাওর থেকে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে

Manual2 Ad Code

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।

Manual2 Ad Code

আব্দুর রউফ উপজেলার নিশাকুড়ি গ্রামের মৃত রাজত উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দিনব্যাপী অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে হাওরের পানিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার (ওসি) মোনায়েম মিয়া বলেন, মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে।