সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

Manual1 Ad Code

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অভিযোগ করেছেন, নবনির্বাচিত সরকারি দল রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের পর থেকেই দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া অভিযোগ করেছেন, নবনির্বাচিত সরকারি দল রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের পর থেকেই দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি।

Manual8 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, তার কাজে এক ধরনের অনিহা স্পষ্ট।

Manual5 Ad Code

দেশে সাম্প্রতিক সময়ে গলা কেটে হত্যার মতো অপরাধের প্রবণতা বৃদ্ধির কথা উল্লেখ করে এনসিপি মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এগুলো কোনো অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রুর ষড়যন্ত্রের অংশ কিনা, তা রাষ্ট্রকে খতিয়ে দেখে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বারবার বলা হয়েছিল যে, নির্বাচিত সরকার না থাকার কারণে মব জাস্টিস হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ যাচ্ছে। নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে—এমন বক্তব্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির মহাসচিবের কাছ থেকে বারবার শুনেছি। কিন্তু নির্বাচনের পর তারা দায়িত্বে এলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের জনগণ এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশে জেন-জি (Gen Z) ও যুবসমাজের যে গণঅভ্যুত্থান হয়েছে, তা পুরো পৃথিবীর জন্য একটি অনন্য নজির। বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতেও উগ্র হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে সেখানকার তরুণ প্রজন্মের প্রতিবাদের নতুন ভাষা তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে শান্তিপূর্ণ উপমহাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Manual1 Ad Code

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও স্থানীয় নেতৃবৃন্দের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলেও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের হামলা চালানো হতো, যা অত্যন্ত দুঃখজনকভাবে আবারও শুরু হয়েছে। সরকারি দল প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার যে কৌশল নিচ্ছে, তা দেশের জন্য শুভ নয়। এ লড়াই কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, এটি একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে লড়াই। শেখ হাসিনা এ প্রজন্মের সঙ্গে ফাইট করার ভুল করেছিলেন, আশা করি তারেক রহমান সেই ভুল করবেন না।

Manual1 Ad Code

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিত হামলাকারীদের আজকের রাতের মধ্যেই গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহবায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ