ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
কভেন্ট্রি বিএনপি ও যুবদলের উদ্যোগে আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর ২০২৬ রাত ৯:৩০ মিনিটে টোরোস স্ট্যাক হাউজ।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।
তারা আরও বলেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।প্রতিবাদ সভায় কভেন্ট্রি যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকারের এর পরিচালনায় ও কভেন্ট্রি বিএনপির সভাপতি জামিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শামিমুর রহমান জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তোফাজ্জল হোসেন মান্না,সাজ্জাদ আলী,ইমাম উদ্দিন,আবু জাফর চৌধুরী সোয়েব,মো: শাহ জালাল।আর ও বক্তব্য রাখেন কভেন্ট্রি যুবদলের সভাপতি আবদুল আলীম,নুর আলী,আফজল হোসেন,আবদুল্লাহ আল ফারুক,কভেন্ট্রি যুবদলের সাধারণ সম্পাদক মো.কামাল আহমদ,রবিউল ইসলাম রবি,রোকন আহমদ,সিপন আহমদ,মান্না, বেলাল আহমদ।প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com