গণঅভ্যুত্থানের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব :মির্জা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

গণঅভ্যুত্থানের গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব :মির্জা

Manual6 Ad Code

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

Manual1 Ad Code

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

বিএনপির পুস্পস্তবক অর্পণের পরে মহানগর বিএনপি, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ড্যাব, এ্যাব, ছাত্র দল, তাঁতী দল, মস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ