কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না

Manual1 Ad Code

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই সনদের যে পথে তারা এগোচ্ছেন—সেটি বাস্তবায়িত হবেই। জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই সনদের আদেশ দিতে হবে বলেও দাবি করেন তিনি।

Manual4 Ad Code

শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১৬ বছরে শিক্ষাখাতে রাজনীতি নিয়ে সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে শিক্ষকদের পাশে থাকা দরকার।’

Manual2 Ad Code

শিক্ষাব্যবস্থা সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘বেকারত্ব দূর করতে হলে প্রথমেই শিক্ষাখাতকে সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তনও অসম্ভব হয়ে পড়বে।’

Manual6 Ad Code

সবশেষ নাহিদ ইসলাম বলেন, ‘‘জুলাই সনদের পথে আমরা রয়েছি—এটা বাস্তবায়ন হবেই। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। আশা করি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে এগোনো হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ। পরিবর্তন না হলে, তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না।’’

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ