অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির ৩ নেতার পদ স্থগিত

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির ৩ নেতার পদ স্থগিত

Manual8 Ad Code
  • দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপির ৩ নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
    এতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডু উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুন্ডু উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ