যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহিদ ইসলাম

Manual8 Ad Code

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় শুধু সরকারের ওপর নির্ভর না থেকে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

Manual4 Ad Code

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

নাহিদ ইসলাম বলেন, গত ৫-৭ দিন ধরে এ এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি রয়েছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রশাসনের কাউকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, বেড়িবাঁধের দুর্বলতা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এ এলাকার জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি অভিযোগ করেন, বেড়িবাঁধ নির্মাণের জন্য অতীতে কয়েকশ কোটি টাকা বরাদ্দ থাকলেও আওয়ামী লীগ সরকারের সময় সেই অর্থ লুটপাট হয়েছে।

Manual5 Ad Code

চলতি অর্থবছরেও এ খাতে বাজেট রাখা হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় হুইপ বলেন, এই বাজেটের একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন। একই সঙ্গে বিষয়টি সংসদেও উত্থাপন করবেন বলে জানান।

Manual4 Ad Code

নাহিদ ইসলাম বলেন, পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামের মানুষকে নিয়ে উদ্বিগ্ন। সবাই তাদের কষ্টের কথা ভাবছে। আমি সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে ছাত্রসমাজ নিজ উদ্যোগে এগিয়ে এসে ত্রাণ ও মানবিক সহায়তায় অংশ নিন।

এ সংক্রান্ত আরও সংবাদ