ঢাকা ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
দক্ষিণ সুরমায় তৃতীয় বারের মতো মোঃ দিলওয়ার আহমদ (দিলু মিয়া) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার শাহসিকন্দর হযরত আয়শা সিদ্দিকা (রা.) উচ্চ বিদ্যালয়ে সকাল দশটার দিকে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৩৭ টি প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় ৪৫২ (চারশত বাহান্ন) পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী।
পরীক্ষা চলাকালে উপজেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন তৃতীয় বারের মত সফলভাবে আয়োজন শিক্ষানুরাগী পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় নেতৃবৃন্দ শিক্ষার উন্নয়নে এই বৃত্তি পরীক্ষা অগ্রণী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা মোঃ দিলওয়ার আহমদ দিলু মেধাবৃত্তি পরীক্ষা প্রবর্তন করায় এর প্রধান পৃষ্ঠপোষক ডাঃ শাকিল আহমদকে ধন্যবাদ জানান।
শিক্ষানুরাগী মরহুম মোঃ দিলওয়ার আহমদ দিলু মিয়া হযরত আয়েশা সিদ্দিকা (রা:) উচ্চ বিদ্যালয়, প্রাণ কৃষ্ণ কিন্ডার গার্টেন ও জুবেদা কচিকণ্ঠ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের শাহ্ সিকন্দর এর প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, তিনি আজীবন মানব কল্যাণ ও শিক্ষা বিস্তারের জন্য কাজ করে গেছেন। তিনি ২০১৯ সালের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করার পর তাঁর সুযোগ্য সন্তানগণ এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহন করেন। বর্তমানে তাঁর বড় ছেলে দেশের প্রখ্যাত ডাঃ শাকিল আহমদ এর প্রত্যক্ষ ও পরোক্ষ তত্বাবধানে প্রতিষ্ঠানগুলো পরিচালনা হচ্ছে।
শিক্ষানুরাগী মোঃ দিলওয়ার আহমদ (দিলু মিয়া) শিক্ষাবৃত্তি ও অত্র এলাকার শিক্ষা বিস্তারের একটি অন্যতম উদাহরণ, মরহুম দিলওয়ার আহমদ (দিলু মিয়া) ১০৮৯ খ্রি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কলকাতার শান্তি নিকেতনের আদলে প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছেন।
মোঃ দিলওয়ার আহমদ (দিলু মিয়া) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ডাঃ শাকিল আহমদের তত্বাবধানে ও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুয়াফিকুল ইসলাম তালুকদার, হল সুপারের ছিলেন রাজিব কুমার দত্ত ও নার্গিস বেগম চৌধুরী।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ছিলেন,জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী সিফতা, আব্দুল হক জগলু, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল আফিয়ান চৌধুরী, দৈনিক কাজির বাজার পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন।
এছাড়াও উপস্থিত শিক্ষক – তিন্নী দেবী, শাহানা বেগম, বেদনা বেগম, রুহেনা বেগম, মঈন উদ্দিন, মারুফ আহমেদ, ফাহিম আহমদ, ইফতেকার হোসেন ইফতি, মিলি দেব,লিপি নাথ, হেপি নাথ, শ্যামলী বেগম, ইভা বেগম, মার্জনা বেগম এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা। প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com