তফসিলে সন্তুষ্ট বিএনপি

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

তফসিলে সন্তুষ্ট  বিএনপি

Manual5 Ad Code

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত বড় উল্লেখযোগ্য ঘটনা বলে আখ্যায়িত করেছে বিএনপি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে, তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা এদিক ওদিকে থাকতে পারে। সে বিষয়গুলো আমি খুব বড় করে দেখি না। মূল বিষয়গুলো হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে- একইসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচন, যেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য ঘটনা। এটাকে সুষ্ঠুভাবে পালন করা এবং সেটাকে অনুষ্ঠান করা- এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন একটা। আমি তো বরাবর বলেছি, নির্বাচনের বিষয়ে আমার কোনো আশঙ্কা নেই। নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ নির্বাচন হবে। যাদের মধ্যে শঙ্কা আছে, তারা হচ্ছে শঙ্কাবাজি।  বিএনপি মহাসচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারের আজকে নির্বাচন তফসিল ঘোষণা যে জাতির উদ্দেশ্যে ভাষণ, এটা আমাদের আশ্বস্ত করেছে। আজকে এই ঘোষণার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠান করতে চায়। জনগণের যে ভোটের অধিকার, সেটাকে বাস্তবায়িত এবং নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন একবারে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী-তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর নির্বাচনে পরিণত করবেন। কারণ বিগত ১৫ বছর এদেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে, আজকে আমরা একটি নতুন নির্বাচনের মধ্যদিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সংসদ গঠন করতে সক্ষম হবো।
এই নির্বাচনের মধ্যদিয়ে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে বলেও মন্তব্য করেন ফখরুল।  গণভোটে দফাওয়ারি বিষয়গুলো না রাখার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছুটা তো সমস্যা হবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তাহলে সেগুলোকে আমরা উতরাতে সক্ষম হবো।

Manual3 Ad Code

 

 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ