৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

Manual7 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেশবাসী দেখবেন, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ আমরা আশা করি, এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতের জন্য। আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। স্বৈরাচারের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে। গণতন্ত্র অবমুক্ত হয়েছে।

Manual5 Ad Code

মগবাজারে বোমা হামলার বিষয়ে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে। পারতপক্ষে নির্বাচনকে বানচাল করতে পারে। অবশ্যই সেটা দুঃস্বপ্ন। যারা এই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ। এ সময় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা চান তিনি।

Manual5 Ad Code

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন

এ সংক্রান্ত আরও সংবাদ