সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১১ আসনের ১১ জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

Manual4 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনি প্রচার ও গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে এর মধ্যে ভোটারদের অর্থ সামগ্রী দিয়ে যাচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যক্কারজনক। এ হামলার পেছনে কারা দায়ী, পুলিশকে কারা ইন্ধন দিয়েছে সেটা খতিয়ে দেখা উচিত।

Manual4 Ad Code

ৃ

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ