দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি

Manual8 Ad Code

দলের প্রতি মন ক্ষুণ্ন  হয়ে দলের রুকনিয়াতসহ সব ধরণের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ। তিনি তার উপর সকল সকল প্রকার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য ইতোমধ্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের কাছে একটি পত্র পাঠিয়েছেন। সেই সাথে তিনি তার ফেসবুকে দলের দায়িত্বশীল পদে থাকাকালিন সময়ে বর্ণনা দিয়ে শুক্রবার (৬  মার্চ) একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি তার রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন।

গত ৩ মার্চ আমীরের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত ও পারিবারিক বহুবিদ অসুবিধার কারণে আমার উপর অর্পিত সব ধরণের দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিধায় আমি সব ধরণের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লিখেন,  জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে  শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃৃতি পাই। যারা তখন আমাকে পরম স্নেহে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মুহিম চাচা, আবুল ভাই, নিজাম ভাই, জামাল ভাই, জাফর ভাই (পলিটেকনিকের), মাজহার ভাই অন্যতম। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১৩ সালে রোকন হিসেবে শপথ গ্রহণ করি। এরপর ২০১৪ -২০১৭ পর্যন্ত ২৬ নং ওয়ার্ড জামায়াতের  সেক্রেটারি ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ সভাপতির দায়িত্ব পালন করি।

Manual6 Ad Code

এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২১ হতে ২০২৩ সাল পর্যন্ত  দক্ষিণ সুরমা থানা জামাতের নির্বাচিত শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করি। ২০২১ হতে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোন আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ