এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা

Manual5 Ad Code

জাতীয় নাগরিক কমিটিতে (এনসিপি) যোগ দেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির সাবেক নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, কেবল সংসদে কথা বলার সুযোগের জন্য তিনি নিজের রাজনৈতিক আদর্শ বিসর্জন দেবেন না।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) এক টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

রুমিন ফারহানা বলেন, এনসিপিতে যোগ দেওয়ার যে আলোচনা বা প্রচার চলছে, তার ন্যূনতম কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

Manual2 Ad Code

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, এনসিপির পক্ষ থেকেও আমাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা আমাকে বলেছে—আপা আমাদের সঙ্গে চলে আসেন, আমরা একসঙ্গে কাজ করি। যেহেতু আমি জুলাই আন্দোলনে মাঠে ছিলাম, আমার বাসা ভাঙচুর হয়েছে এবং আমি ফ্রন্টলাইনার ছিলাম, তাই তারা আমাকে যুক্ত করতে চেয়েছিল। তবে আমি তাদের এপ্রোচে কেবল হেসেছি, বিষয়টি নিয়ে কথা বাড়াইনি।

সংসদে কথা বলার সুযোগ তৈরির জন্য নতুন কোনো প্ল্যাটফর্মে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে বা দলে যোগ দেব না। কথা বলার জন্য বর্তমানে অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমি নিয়মিত কথা বলছি। নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের ধারাবাহিকতায় রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন সৃষ্টি হয়। এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সেই সব জল্পনার অবসান ঘটালেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ