ড. মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের ‘সবচেয়ে বড় ভুল’ দুটি

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

ড. মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের ‘সবচেয়ে বড় ভুল’ দুটি

Manual8 Ad Code

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তার দৃষ্টিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া এবং দলের কিছু নেতার চাঁদাবাজিতে জড়িয়ে পড়া।

Manual1 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টাইম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওই সাক্ষাতকারে এ কে আব্দুল মোমেন বলেন, আমার দৃষ্টিতে আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো- আমাদের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয় তাকে তিনি (সরকার প্রধান) পদবী দেন। আর জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেল। সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, ওরা যা বলে তাই। একজন মন্ত্রী হিসেবে কিংবা এমপি হিসেবে (তৎকালীন) প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল।

Manual8 Ad Code

‘কারণ সরকারি অফিসাররা এ্যাপয়েন্টমেন্ট নেন, তিনারা সহজে দেন না। একটা না একটা বাহানা দিয়ে। প্রধানমন্ত্রী মাঝেমধ্যে কোন জায়গায় বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি আর শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন তখন আমরা রাজনীতিবিদরা উনার সাথে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে এসএসএফ লোক ২৫ ফিট দূরে দূর দূর করে সরিয়ে দেয়। তার ফলে আমরা যা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই করাপশন পাবলিক কী মনে করছে সেটা বলার সুযোগ আমাদের কমে গেল। তো আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে দুটো। একটি হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা কমানো বা কমে গেছে, আর আরেকটি হলো আমাদের অনেক বিভিন্ন শ্রেণীর নেতারা এই চাঁদাবাজিতে মুখ্য হয়ে গেলেন।’

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ