এটাই আমার শেষ নির্বাচন :মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

এটাই আমার শেষ নির্বাচন :মির্জা ফখরুল

Manual2 Ad Code

রাজনীতির আকা-বাঁকা পথ পেরুনো গল্প লিখে এয়োদশ সংসদ নির্বাচন হয়তো তার শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা লিখেছেন।

Manual2 Ad Code

রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বিএনপি মহাসচিব লিখেছেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিলো! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিলো! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!

Manual8 Ad Code

তিনি বলেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান! এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে! এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন!

মির্জা ফখরুল আরো লিখেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

যারা মনোনয় পাননি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে! আসুন সবাই একসাথে কাজ করি।

Manual3 Ad Code

মির্জা ফখরুল লিখেছেন, আপনারা সবাই আমার জন্য দু‘আ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দু‘আ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করবো। বিএনপির সেই যোগ্যতা আছে, দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ! আপনারা পাশে থাকবেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ