ব্যক্তিগত জীবনের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

ব্যক্তিগত জীবনের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

Manual6 Ad Code

প্রথম ভালোবাসা কিংবা ব্যক্তিগত জীবনের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভাইরাল হতে চান না বলে জানিয়েছেন বিনোদন জগতের ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

বর্তমানে নিজের ক্যারিয়ার ও কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতে চান তানজিয়া জামান মিথিলা। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত প্রাপ্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

Manual1 Ad Code

ভাইরাল হওয়ার ইচ্ছা নেই জানিয়ে গণমাধ্যমকে মিথিলা বলেন, প্রথম ভালোবাসা নিয়ে চর্চা বা তা নিয়ে ভাইরাল হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি তার অভিনয় ও কাজ নিয়েই আলোচনায় থাকতে চান, ব্যক্তিগত কোনো চর্চায় নয় বলে জানান অভিনেত্রী।

Manual8 Ad Code

অভিনেত্রী বলেন, এ মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি একটা বড় অপরচুনিটি এবং এটাতে আমি ঠিকঠাকভাবে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এ মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে চিন্তাও করছি না। বাট এগেইন, ভালোবাসা যে নাই সেটিও বলছি না বলে জানান মিথিলা।

Manual7 Ad Code

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড়পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন মিথিলা। ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী হন তিনি। পরে ২০২৫ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ভোটিং তালিকায় শীর্ষ অবস্থানে থেকে আলোচনায় আসেন। তিনি বর্তমানে সিনেমার পর্দায় নিয়মিত অভিনয় করছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে বলিউডের সিনেমা ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’। ইতোমধ্যে এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা। এবার ঢালিউড সিনেমায় শাকিব খানের ‘রকস্টার’-এ দেখা যাবে মিথিলাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন তিনি। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না। তিনি বলেন, আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। আমার নাই। আমি বলিনি আমার এখন কোনো লাভ নাই। মে বি আছে অর মে বি নাই।

Manual1 Ad Code