বিশ্বনাথে প্রবীণ ব্যবসায়ী ছাতির আলীর রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

বিশ্বনাথে প্রবীণ ব্যবসায়ী ছাতির আলীর রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন

Manual2 Ad Code

সিলেট অলটাইম নিউজ ডেস্ক :সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবীণ ব্যবসায়ী হাজী ছাতির আলী’র রাজনৈতিক ডিগবাজি নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এক সময় স্বপরিবারে আওয়ামী লীগে যোগদান করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য যে, গত কয়েক বছর আগে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে স্বপরিবারে আওয়ামী লীগে যোগদান করেছিলেন ছাতির আলী। সেই যোগদানের ছবি ও খবর সে সময় বেশ আলোচিত হয়েছিল।

 

 

Manual1 Ad Code

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে ছাতির আলীর ভূমিকা নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এখন কেন বিএনপির সাথে ‘যোগসাজশ’ করার চেষ্টা চলছে? রাজনৈতিক ফায়দা লুটতেই কি তিনি বারবার দল পরিবর্তন করছেন? ব্যবসায়িক সুরক্ষা নাকি অন্য কোনো বিশেষ সুবিধা পাওয়ার আশায় এই তৎপরতা?

Manual5 Ad Code

এলাকার সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন যিনি সপরিবারে ঘটা করে এক দলে যোগ দিয়েছিলেন, তিনি এখন অন্য দলের সাথে আঁতাত করে কী ধরনের ‘পায়দা’ বা সুবিধা নিতে চাচ্ছেন। রাজনৈতিক আদর্শের চেয়ে ব্যক্তিস্বার্থই কি এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তা নিয়ে সর্বত্র চলছে বিশ্লেষণ।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

লেখাটি সংগৃহীত  সাংবাদিক আক্তার আহমদ সাহেদ এর ফেসবুক থেকে।