ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

ঈদে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান

Manual8 Ad Code

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি সংগীতে সরব থাকতে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান প্রকাশ করেন। এই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন তিনি। ফোক ও পপ সুর-সংগীতের মিশ্রণে নতুন  এই গানের শিরোনাম ‘লোকে বলে’।গানের নতুন আয়োজনে সঙ্গী হয়েছেন নন্দিত সুরকার ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির।

Manual4 Ad Code

এর কথা লিখেছেন তাহজিব এম বন্ধন।

সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। সংগীতায়োজনে তার সহকারী ছিলেন দোতারা শিল্পী আনন্দ শিকদার, দেশের আলোচিত পারকাশন বাদক মিঠুন দাস ও বাঁশী শিল্পী কামরুল আহমেদ।

গানের মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক। সম্প্রতি ‘নাইন অ্যান্ড হাফ’ নামে শুটিং সেটে গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানের কোরিওগ্রাফির পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা বাবা যাদব। মিউজিক ভিডিওতে শিল্পী নুসরাত ফারিয়া ও সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির দুজনই অংশ নিয়েছেন। ঈদের দিন একযোগে এসভিএফ ও বিলিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

দুই বছর বিরতির পর নতুন একক গানের প্রকাশনা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, গানের ভুবনে আরও নতুন কিছু তুলে ধরার আকাঙ্ক্ষা থেকে ফুয়াদের সঙ্গে ‘লোকে বলে’ গানটি তৈরি করা। আগের চারটি গান থেকে এবারের আয়োজন একেবারেই আলাদা। যেখানে শ্রোতারা নতুন এক নুসরাত ফারিয়াকে আবিষ্কার করবেন বলে আমার ধারণা।

নুসরাত ফারিয়ার মতো এই আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির নিজেও।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code