ভারতে জেল খেটে ফিরলেন সিলেটের ৭ জন

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

ভারতে জেল খেটে ফিরলেন সিলেটের ৭ জন

Manual1 Ad Code

অনুপ্রবেশের দায়ে ভারতে জেল খেটে তামাবিল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন সিলেটের ৭ জন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তারা গ্রেফতার হয়েছিল বলে জানিয়েছে তামাবিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

ভারত থেকে ফেরত আসা ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জির পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ, সুনামগঞ্জ জেলার সদর থানার নইগাঙ গ্রামের মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আবদুল কুদ্দুছ, টুকেরবাজারের মৃত শওকত আলীর ছেলে মানিক আহমদ, চানপুরের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও’র জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন ও শাল্লা থানার শ্রীহাই গ্রামের আবদুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ফেরত আসা ৭ বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করেছিলেন। পরে সেদেশের পুলিশের হাতে তারা গ্রেফতার হয়ে জেল খাটেন। সাজাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ জানান, সাজা শেষে ৭ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পরে তাদেরকে নিজ নিজ স্বজনদের কাছে জিম্মায় দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code