ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না। ২০২৪ সালে একটি সিনেমায় অভিনয়ের পর নতুন কোনো সিনেমা বা সিরিজে পাওয়া যায়নি তাকে। এরপর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে মাতৃত্বের কারণে কি অভিনয় থেকে দূরে সরে গেছেন এই তারকা? ভারতীয় গণমাধ্যমের খবর, মা হওয়ার পর বর্তমানে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন ক্যাটরিনা। স্বামী অভিনেতা ভিকি কৌশল ও ছেলে বিহানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে অভিনয় ছেড়ে দেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে জানা গেছে, খুব শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি বেশ কয়েকটি চিত্রনাট্য পড়া শুরু করেছেন ক্যাটরিনা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে তিনি আবারো শুটিংয়ে ফিরতে পারেন। তবে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করতে রাজি নন তিনি। নিজেকে প্রস্তুত করছেন তার জন্য। তবে গল্প, চরিত্র ও নির্মাণের মান যাচাই করেই নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত তার। জানা গেছে, বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমের কাজে আগ্রহ দেখাচ্ছেন ক্যাটরিনা। বর্তমানে অনেক তারকাই প্রত্যাবর্তনের জন্য ওয়েব প্ল্যাটফরমকে বেছে নিচ্ছেন। সেই পথেই হাঁটতে পারেন তিনি। বিশেষ করে মাতৃত্ব-পরবর্তী জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শক্তিশালী কোনো চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তার।
Design and developed by sylhetalltimenews.com