এবার পরিণীতির অতিথি পৃথিবীর ‘সেরা বাবা’ রাঘব

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

এবার পরিণীতির অতিথি পৃথিবীর ‘সেরা বাবা’ রাঘব

Manual4 Ad Code

দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘আর আজ, একেবারে প্রথম বারের মতো সে আমার টক শো-তে যোগ দিচ্ছে। পরিচিত হোন আমার স্বামীর সঙ্গে।’

Manual7 Ad Code

এদিকে শেয়ার করা প্রোমো থেকে স্পষ্ট যে, এই পর্বে দুজনকে সন্তান লালন-পালন, পারিবারিক মূল্যবোধ এবং প্রথম সন্তান পৃথিবীতে আসার পর তাদের জীবনে ঘটে যাওয়া নানা পরিবর্তন নিয়ে অত্যন্ত সততা ও আন্তরিকতার সঙ্গে আলোচনা করতে দেখা যাবে। পর্দায় এই দম্পতিকে একসঙ্গে দেখার এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার সুযোগ পেয়ে ভক্তরাও পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের উচ্ছ্বাস ও আগ্রহ প্রকাশ করছেন।

এর আগে পরিণীতির এই শো-তে বিনোদন জগতের বেশ কজন তারকা বাবা-মা হাজির হয়েছেন। তাদের মধ্যে ইমরান খান, নেহা ধুপিয়া, দিশা পারমার, লক্ষ্মী মাঞ্চু, বিক্রান্ত ম্যাসি ও শীতল ঠাকুর, গওহর খান ও জাইদ দরবার অন্যতম।

Manual4 Ad Code

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’-এ এক জমকালো পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়েছিল পরিণীতি ও রাঘবের। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তারা প্রথম সন্তান আসার সুখবরটি শেয়ার করেছিলেন। আর চলতি বছর শুরুর দিকে তাদের কোল আলো করে পুত্রসন্তান ‘নীর’-এর জন্ম হয়।

রাজনীতিক ও অভিভাবক হিসেবে রাঘব চড্ডার এই নতুন রূপ এবং বাবা-মা হিসেবে এই জুটির পথচলার গল্প দেখতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ এই পর্বটি চলতি সপ্তাহের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম জি৫-এ প্রচারিত হবে।

Manual3 Ad Code