সিলেট-১ ছেড়ে চারে প্রচারণা শুরু আরিফের

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

সিলেট-১ ছেড়ে চারে প্রচারণা শুরু আরিফের

Manual2 Ad Code

সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট-১ আসন অথবা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অনড় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে প্রার্থী হতে হয়েছে তাকে। যদিও এর আগে তিনি ওই আসন থেকে নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছিলেন।

Manual1 Ad Code

শুক্রবার ওই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে সিলেট-৪ আসনে প্রচারণা শুরু করেছেন তিনি।
শুক্রবার সকালে সিলেট-৪ আসনভূক্ত গোয়াইনঘাটে যান আরিফুল হক চৌধুরী। গোয়াইনঘাটের ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এরপর মুসল্লী ও স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

Manual6 Ad Code

পরে তিনি রাধানগর এলাকায় সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।

Manual2 Ad Code