জৈন্তাপুরে চেয়ারম্যানের ভিডিও ভাইরালকাণ্ড তদন্তে কমিটি

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

জৈন্তাপুরে চেয়ারম্যানের ভিডিও ভাইরালকাণ্ড তদন্তে কমিটি

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

Manual4 Ad Code

 

 

এ ঘটনার সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসকের নিদেশে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ড এবং পরে ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে চেয়ারম্যানকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে ভিডিওটির সত্যতা এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সারিঘাটের ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথমে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এরপর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

ঘটনার পর গত বুধবার (১  সন্ধ্যায়)  নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে চেয়ারম্যান মো. ইন্তাজ আলী দাবি করেন, ভিডিওটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।

 

পরে রাত ১০টার দিকে নিজপাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মী ও সংবাদকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এটি প্রচার করেছে বলে অভিযোগ করেন তিনি।