নতুন ডিসি আসেননি সিলেটে, প্লেনে উঠার প্রস্তুতি থেকে ‘ব‍্যাক’!

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৬

নতুন ডিসি আসেননি সিলেটে, প্লেনে উঠার প্রস্তুতি থেকে ‘ব‍্যাক’!

Manual2 Ad Code

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. রেজা হাসানের যোগদান শেষ মুহূর্তে এসে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ১ জুলাই তাঁর সিলেটে এসে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় তা আপাতত স্থগিত রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় জেলা প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

​এর আগে, গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক আদেশে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়েছিল। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়।

​সূত্র জানায়, গত বুধবার সকালে কুমিল্লায় নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কর্মকর্তা রোজী আক্তার দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে, সেদিনই দুপুরে মো. রেজা হাসানের সিলেটে এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তিনি সিলেট আসার উদ্দেশ্যে সকালে কুমিল্লা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছান এবং দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর সিলেটে আসার প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে।

Manual2 Ad Code

​এদিকে নতুন ডিসিকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা। পাঠানো হয়েছিল জেলা প্রশাসকের সরকারি গাড়িও। কিন্তু রেজা হাসান যখন বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের বিশেষ নির্দেশনায় তাঁর সিলেটযাত্রা স্থগিত করা হয় এবং তাঁকে জরুরি ভিত্তিতে সচিবালয়ে তলব করা হয়। সঙ্গে সঙ্গে তিনি সিলেটের বিমান ছেড়ে সচিবালয়ের দিকে রওনা হন। দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অপেক্ষারত সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা এই অনিশ্চয়তার খবর পেয়ে ফিরে আসেন।

Manual3 Ad Code