দীপিকা পাড়ুকোনের গভীর রাতের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬

দীপিকা পাড়ুকোনের গভীর রাতের ভিডিও ভাইরাল

Manual3 Ad Code

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও আলোচনায় এলেন। এবার মধ্যরাতের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দ্বিতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায় থাকা এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। যা প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে

 

Manual7 Ad Code

সেই ভিডিওতে দেখা গেছে, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার বাস্তব অভিজ্ঞতাই তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেয়ার করে নিজের বর্তমান অবস্থারই ইঙ্গিত দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতি দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি এ তারকা দম্পতি। যদিও এর আগে ২০২৪ সালে প্রথমবার অন্তঃসত্ত্বা অবস্থায়ও রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন দীপিকা পাড়ুকোন। কঠিন শারীরিক অবস্থাতেও কাজের প্রতি তার নিষ্ঠা সেই সময় প্রশংসা কুড়িয়েছিল।

Manual6 Ad Code

এবারও অন্তঃসত্ত্বা থাকলেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ও পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা পাড়ুকোন। ‘রাকা’য় তার বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুন।

Manual1 Ad Code

উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের নীতি মাতৃত্বকালীন ভারসাম্য, কর্মঘণ্টা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে বিনোদন জগতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ও প্রেক্ষাপট মা হওয়ার পর ব্যক্তিগত জীবন ও সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য দীপিকা দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করার শর্ত দেন। এই শর্ত মেনে না নেওয়ায় তিনি ‘স্পিরিট’ও ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ান দীপিকা জানান, পুরুষ তারকারা দীর্ঘকাল ধরে ৮ ঘণ্টা শিফট করলেও তাদের নিয়ে কোনো বিতর্ক হয় না, নারী করলেই প্রশ্ন ওঠে।

Manual2 Ad Code