অবশেষে সিলেটের ডিসির চেয়ারে বসছেন আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

অবশেষে সিলেটের ডিসির চেয়ারে বসছেন আব্দুল্লাহ আল মামুন

Manual2 Ad Code

নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে সিলেটে নানা আলোচনা-সমালোচনা এবং জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কর্মস্থলে আসছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে তার। এর আগে রবিবার (১২ জুলাই) রাতে তিনি ঢাকা থেকে সিলেটে আসবেন বলেও জানা গেছে।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

রবিবার (১২ জুলাই) রাত ৯টা পর্যন্ত তিনি সিলেটে পৌছাননি বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

Manual3 Ad Code

 

তিনি  জানান, সোমবার (১৩ জুলাই) সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে রবিবার (১২ জুলাই) তার সিলেট আসার কথা থাকলেও রাত ৯টা পর্যন্ত তিনি সিলেটে এসে পৌছান নি।

 

তিনি আরও বলেন, নতুন জেলা প্রশাসক সিলেটে পৌছালে আগামীকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্বে বসবেন। এরপূর্ব মূহুর্ত পর্যন্ত এখন পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

জানা যায়, সিলেট জেলা প্রশাসকের (ডিসি) পদে মাত্র ১৮ দিনের ব্যবধানে চারজন কর্মকর্তাকে পদায়ন করা হলেও এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। গত ২১ জুন ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

 

প্রথমে কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যান এবং পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সর্বশেষ ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সূত্র জানায়, তিনি ১২ বা ১৩ জুলাইয়ের মধ্যে যোগ দিতে পারেন, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।