দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক

Manual1 Ad Code

রদবদল আর দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্থায়িত্ব পেল সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) চেয়ার। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

Manual1 Ad Code

 

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

 

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক করে একটি প্রজ্ঞাপন জারি করে।

 

এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে সিলেটের ডিসি পদে একের পর এক পরিবর্তন দেখা যায়। মাত্র ১৮ দিনের ব্যবধানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরে ওই নিয়োগও বাতিল করা হয়। পরবর্তীতে গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর চার দিনের মাথায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

 

Manual1 Ad Code