ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬
বলিউড অভিনেত্রী জেরিন খান এবার পাপারাজ্জিদের এক সদস্যের মন্তব্যে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন। সম্প্রতি একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তিনি। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাতে একটি ডেনিম জ্যাকেট নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন জেরিন। ঠিক তখনই উপস্থিত এক ব্যক্তি রসিকতার সুরে তাকে জ্যাকেটটি পরে দেখানোর অনুরোধ করেন। মন্তব্যটি শুনে সঙ্গে সঙ্গেই কড়া জবাব দেন অভিনেত্রী।তিনি বলেন, তোমাদের সামনে পরবো? সেটা তো কোনোভাবেই হবে না। এই ধরনের বাজে কথা আমার সঙ্গে বলবেন না। আমি সেই মানুষ নই, যে চুপচাপ এসব সহ্য করবো। সবাই নিজের সীমার মধ্যে থাকুন। তার এই প্রতিক্রিয়া মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অনেক নেটিজেন। তাদের ভাষ্য, একজন নারী ও শিল্পী হিসেবে নিজের মর্যাদা রক্ষায় যথাযথ জবাবই দিয়েছেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন আলোকচিত্রী এমন মন্তব্য করার সাহস পেলেন। কেউ কেউ এ ধরনের আচরণকে অশোভন উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
Design and developed by sylhetalltimenews.com