মন্দাকিনীর অপেক্ষায়

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬

মন্দাকিনীর অপেক্ষায়

Manual1 Ad Code

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ চমক। পরিচালক এস.এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে তার নতুন কয়েকটি স্থিরচিত্র, যেখানে দেখা মিলেছে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনেত্রীর ভিন্নধর্মী দুটি লুকের।প্রায় সাত বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আগে থেকেই তুঙ্গে ছিল। নতুন প্রকাশিত ছবিগুলো সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এক ছবিতে তাকে দেখা গেছে কালো রঙের করসেট-স্টাইলের পোশাকে। এলোমেলো খোঁপা ও গাঢ় চোখের মেকআপে তার উপস্থিতি শক্তিশালী ও রহস্যময় এক চরিত্রের আভাস দেয়। অন্য ছবিতে তিনি অনেক বেশি স্বাভাবিক ও আধুনিক রূপে হাজির হয়েছেন। ডেনিম জিন্স, সাদা ক্রপ টপ ও বেইজ রঙের শার্টে সাজানো সেই লুকে ফুটে উঠেছে এক স্বচ্ছন্দ ব্যক্তিত্ব

Manual3 Ad Code

দুটি ভিন্ন লুকের কারণে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে ছবিগুলোর প্রেক্ষাপট বা গল্পের সঙ্গে সেগুলোর সম্পর্ক সম্পর্কে নির্মাতারা এখনো কোনো তথ্য প্রকাশ করেননি। জানা গেছে, কালো পোশাকের লুকটি সম্ভবত একটি গানের দৃশ্যের অংশ হতে পারে।

গত বছর প্রকাশিত চরিত্র-পোস্টারে প্রথমবারের মতো ‘মন্দাকিনী’ চরিত্রের পরিচয় পাওয়া যায়। সেখানে হলুদ শাড়িতে অ্যাকশনধর্মী এক রূপে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Manual8 Ad Code

বিশ্বজুড়ে নানা লোকেশনে চিত্রায়িত ‘বারাণসী’ একটি বৃহৎ পরিসরের অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা। এতে প্রিয়াঙ্কার পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সুরকার এম.এম. কীরাভানি। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও এস.এস. রাজামৌলির প্রথম যৌথ কাজ। একইসঙ্গে এটি দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কার প্রত্যাবর্তনের মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বারাণসী ২০২৭ সালের এপ্রিলে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Manual8 Ad Code