ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি

Manual4 Ad Code

ভারতের সীমানা ছাড়িয়ে আশপাশের দেশগুলোতেও সৌন্দর্যের কদর রয়েছে দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালের। অভিনয়েও তিনি অনন্য। তারপরও হাতছাড়া হয়েছে বড় বড় সিনেমা। কেননা ঘনিষ্ঠ দৃশ্যে সায় ছিল না অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন কিনাÑ জানতে চাইলে কাজল বলেন, আমি কোনোদিন এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনির মতো পোশাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই কখনো করিনি। আমি অস্বস্তি বোধ করি বলেই না বলে দিই।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এ কারণে অনেক বড় ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই। এটা আমার ব্যক্তিগত সীমারেখা, যা আমি অতিক্রম করতে চাই না। মা হওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়ানোয় আরও সতর্ক তিনি। চান না তাকে দেখে অস্বস্তি হোক সন্তানের। তিনি বলেন, ছেলে হওয়ার পর আমি শুধু চাই, বড় হয়ে যখন সে আমার ছবি দেখবে, তখন যেন তার কোনো অস্বস্তি না হয়। আমি চাই না, সে ভাবুক, মা এটা কেন করেছিল? আমি চাই, সে গর্বের সঙ্গে আমার ছবি দেখুক। তাই এখন সেই ভাবনা মাথায় রেখেই ছবি বেছে নিই। তবে অন্তরঙ্গ দৃশ্যে সায় দেয়া-না দেয়া একজন শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।