ঢাকা বিমানবন্দরে ৩ জনকে বসিয়ে রেখে উধাও, সিলেটে প্রতারককে ধরলো র‌্যাব

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

ঢাকা বিমানবন্দরে ৩ জনকে বসিয়ে রেখে উধাও, সিলেটে প্রতারককে ধরলো র‌্যাব

Manual1 Ad Code

ইউরোপে পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সিলেটে প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে মহানগরের আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলো- আই এ মারুফ আহমদ (৩৪)। তিনি সিলেট জেলার জালালাবাদ থানার পাইকরাজ এলাকার মৃত হাবীব আহমদের ছেলে।

Manual2 Ad Code

র‌্যাব-৯ জানায়, কোম্পানীগঞ্জ থানাধীন মোস্তফানগর এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন (৩৪), তাঁর ছেলে ও শ্যালকের ছেলেকে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর জন্য সিলেট শহরের আম্বরখানাস্থ ‘গোল্ডেন টাওয়ার’-এ অবস্থিত বিবাদীদের একটি ট্রাভেলস এজেন্সিতে যান। সেখানে বিবাদীরা বৈধ উপায়ে ইউরোপ ও আমেরিকায় লোক পাঠানোর প্রতিশ্রুতি দিলে বাদী ১৮ লক্ষ টাকার চুক্তি করেন এবং চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২০ নভেম্বর বিবাদীরা বাদীকে তাঁদের ভিসা প্রদান করে এবং ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে আসামি আই এ মারুফ আহমদ ও কে এম জাকির আহমদ মনি তাঁদের সার্বিয়াগামী ফ্লাইটে উঠিয়ে দেওয়ার কথা বলে ঢাকার বিমানবন্দরে নিয়ে যায়। সেখানে তাঁদের বসিয়ে রেখে বিবাদীরা সটকে পড়ে এবং পরে ফোন করে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হয়েছে বলে সিলেটে ফেরত পাঠায়।

Manual2 Ad Code

পরবর্তীতে বিভিন্ন ট্রাভেলস এজেন্সিতে গিয়ে অনলাইন যাচাই করে বাদী জানতে পারেন, ভিসাগুলো সম্পূর্ণ ভুয়া। বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে বিবাদীরা টাকা না দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

এ ঘটনায় বাদী আফতাব উদ্দিন সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি আই এ মারুফ আহমদকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code