সিলেটে যে প্রতিষ্ঠানকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে যে প্রতিষ্ঠানকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

Manual8 Ad Code

সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে একটি কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ফুড কালারের ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি তৈরির অভিযোগে বাধন ফুডসের নিমকি তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কারখানার মালিককে সতর্ক করা হয়েছে।

 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে আইন মেনে দ্রব্য উৎপাদনের আহ্বান জানান তিনি।’