সিলেটে বিজিবির গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘ*র্ষ, প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সিলেটে বিজিবির গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং*ঘ*র্ষ, প্রাণ গেল যুবকের

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪৮-বিজিবির একটি গাড়ির সাথে এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

Manual3 Ad Code

নিহত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন (৩৫)। সে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা এবং বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করতেন।

Manual5 Ad Code

 

জানা যায়, নিহত সাদ্দাম হোসেন জৈন্তাপুর উপজেলার একটি এটিএম বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলযোগে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এসময় সিলেটের আখালিয়া থেকে ৪৮-বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে তামাবিলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৪নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন স্থানে বিজিবির গাড়ি (নিবন্ধন নম্বর: সিলেট হ-১১-০০৩২) এবং সাদ্দাম হোসেনের মোটরসাইকেল (নিবন্ধন নম্বর: ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

 

সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। তবে, ময়নাতদন্ত শেষ হলে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Manual4 Ad Code

 

Manual6 Ad Code