সিলেটে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটে  ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা

Manual3 Ad Code

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

 

 

Manual1 Ad Code

রবিবার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯(সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual3 Ad Code

 

জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট জেলার উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানার মামলা নং -০৩।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেটভিউকে বলেন, ‘মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে।’

 

উল্লেখ্য, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই ঝটিকা বিক্ষোভ মিছিলে আনুমানিক ২০-২৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে,’-সহ নানা স্লোগান দিতে থাকেন।