তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

Manual7 Ad Code

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময় কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক ‘অপূর্ণ প্রেম’-এর গল্প শোনান তিনি। জানালেন অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে, যা নাকি ছিল তার সম্পূর্ণ ‘ভুল’।

সেই সাক্ষাৎকারে দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন শাকিব খান। অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি, তা অবশ্য স্পষ্ট করেননি এ ঢালিউড কিং খান।

Manual1 Ad Code

ব্যক্তিজীবনে কোনো ভুল করেছেন কিনা?—এমন প্রশ্নের উত্তরে জীবনে অনেক ভুল করেছেন জানিয়ে শাকিব খান বলেন, অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে বলে জানান এ অভিনেতা।

Manual8 Ad Code

তিনি বলেন, সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।

Manual5 Ad Code

শাকিব খান বলেন, নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন সেই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। তিনি বলেন, যখন জেনে যাই এটা ভুল, তখন জেনেশুনে সেটা আর করা যায় না, আর সম্ভাবনা নেই।

শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করেন সঞ্চালক। উত্তরে কিং খান বলেন, তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। তাদের সতর্ক করা হয় কিনা—এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।

Manual2 Ad Code

কিং খান বলেন, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান শাকিব খান।

উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমা নিয়ে শাকিব খান। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।