আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার :লোকমান আহমদ

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার :লোকমান আহমদ

Manual5 Ad Code

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন,

Manual4 Ad Code

দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার।
এ দেশের নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের বিপুল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে তরুণ প্রজন্মের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের
বড়চক উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবী মফিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন।
অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি জনাব ছুরাব আলী যুবদল নেতা আবিদ নুর, ব্যবসায়ী নজরুল ইসলাম, আজিজ মিয়া, মোস্তাব আলী, মোবারক আলী, আমিরুন বেগম( সাবেক মেম্বার) প্রমুখ।
সহকারী শিক্ষক ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল ইমাদ মাহিন, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: জয়নাল খান।
বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ