ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন মাধুরী

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দিক্ষিত অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’- র মাধ্যমে আবারও ছোট পর্দায় ফিরছেন।

Manual7 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিরিজটির টিজার শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা মিলেছে এমন এক টুইস্টের, ‘যা কেউ কল্পনাও করেনি’।

Manual8 Ad Code

মাধুরী তাঁর সোশ্যাল মিডিয়ায় ২০ সেকেন্ডের টিজারটি পোস্ট করেন। প্রথমে দেখা যায়, তিনি ধীরে ধীরে গয়না ও মেকআপ খুলছেন। ঠিক তখনই দৃশ্যটি কাট হয়ে গিয়ে দেখা যায় সম্পূর্ণ অন্য এক রূপ-কারাগারের পোশাকে, মুখে রহস্যময় চাহনি ও হালকা হাসি।

টিজার জানিয়ে দেয়, এই সিরিজে তাঁকে দেখা যাবে এক ভয়ংকর সিরিয়াল কিলারের চরিত্রে- মাধুরীর ক্যারিয়ারের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ভূমিকায়।

এর আগে একইদিন সকালে মাধুরী ইনস্টাগ্রামে রহস্যময় এক পোস্ট দেন, যেখানে তাঁর জনপ্রিয় গানগুলোর কথাগুলো নতুনভাবে সাজানো ছিল-‘এক দো তিন চার পাঁচ ছয় সাত আট’, ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’-এসবই ছিল ‘কামিং সুন’ ক্যাপশনের সঙ্গে। এতে ভক্তদের মধ্যে তৈরি হয় প্রবল আগ্রহ।
আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে সিরিজটি নিয়ে মাধুরী বলেছিলেন, ‘ইচ্ছে করে কিছু আলাদা করার চেষ্টা ছিল না। চরিত্রটি আমার কাছে আসে, আর আমি ভেবেছিলাম—এটা এমন কিছু যা করতে চাই, কারণ এটি আমার এক ভিন্ন দিককে স্পর্শ করে। আমি ভীষণভাবে মুখিয়ে আছি।’ ফরাসি থ্রিলার থেকে অনুপ্রাণিত ‘মিসেস দেশপান্ডে’

নাগেশ কুকুনুর পরিচালিত ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে ফরাসি থ্রিলার ‘লা মান্তে’-র অফিশিয়াল রিমেক হিসেবে।

মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার তার অনুকরণকারী খুনিকে ধরতে সাহায্য করার শর্ত হিসেবে দাবি করে- সে শুধু তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গেই কাজ করবে। এই অস্বস্তিকর সহযোগিতাই তৈরি করে টানটান নাটকীয়তা। তবে সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Manual8 Ad Code

উল্লেখ্য, মাধুরী দীক্ষিতকে সর্বশেষ দেখা গেছে গেল বছর, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমাতে। এছাড়া চলতি মাসে মাধুরী দীক্ষিতকে কানাডায় একটি কনসার্টে অংশ নিতে দেখা গেছে, যেখানে তিনি তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

Manual7 Ad Code