মুখ খুললেন রাকুল

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

মুখ খুললেন রাকুল

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :আট ঘণ্টা কাজের দাবি নিয়ে দীপিকা পাড়ুকোনের সমর্থনে কথা বলেছেন একাধিক অভিনেত্রী। এবার তার সমর্থনে সুর চড়ালেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, প্রতিটা কর্মক্ষেত্রেই কাজের একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত প্রয়োজন। আর তা সব বয়সেই পাল্টানোর প্রয়োজন বলে আমি মনে করি। ১৬ বছর বয়সে যেভাবে আমরা কাজ করতাম, সেভাবে নিশ্চয়ই ২৫ বছর বয়সে কাজ করবো না। যেভাবে কেউ আশা করবে না যে, অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি অভিনেতা ১৪ ঘণ্টা কাজ করবেন, ঠিক সে রকম অভিনেতাদের প্রসঙ্গ টেনে রাকুল বলেন, আমি এ কথা মানি যে অভিনেতা বা সুপারস্টাররা আজকের দিনে আট ঘণ্টা শিফটে কাজ করেন তারা একটা সময় ক্যারিয়ারের শুরুতে ৪৮ ঘণ্টাও শুটিং করেছেন। একটা ফ্লোর থেকে আরেকটা ছবির শুটিং ফ্লোরে চলে যেতেন তারা। সেক্ষেত্রে শুধু শার্টটুকু পাল্টানোর হয়তো সময় পেতেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তারাও নিজেদের কাজের ক্ষেত্রে সীমারেখা টেনেছেন। সুতরাং কোনো অভিনেতা বা অভিনেত্রী যদি ভাবেন যে, তার পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী তিনি নিজের ছবির শুটিংয়ে একটা নির্দিষ্ট সময় কাজ করতে চান, তাহলে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত।