ব্যঙ্গ করলেন কাজল

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

ব্যঙ্গ করলেন কাজল

Manual7 Ad Code

প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবন কাজল এবং অজয় দেবগনের। তবে, তাদের প্রেম জীবনের ২৮ বছর পূর্ণ হলো। ১৯৯৭ সালে ‘ইশ্‌ক’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। সেই ছবির পরই বিয়ের সিদ্ধান্ত নেন। এদিন সেই সিনেমার ‘ইশ্‌ক হুয়া’ গানটির সঙ্গে অভিনেত্রীর একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন অজয়। আর তা দেখে গর্জে উঠলেন অভিনেত্রী। অজয় সেই গানের প্রথম তিনটা বাক্যকে তিনটি ভিন্ন ছবিতে ভেঙে ব্যবহার করেন। প্রথম ছবিতে ‘ইশ্‌ক হুয়া’ লিখেন, সঙ্গে তার ও কাজলের ছবি। তারপর ‘ক্যায়সে হুয়া’র সঙ্গে তাদের বিয়ের ছবি। সবশেষে ‘আচ্ছা হুয়া’ লিখে সঙ্গে ছেলেমেয়ে সমেত একটি ছবি ভাগ করে নেন। তাতেই ব্যঙ্গ করে কাজল লিখেন, সবই হলো, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে। অভিনেত্রীর এমন খুনসুটিতে ভরা মন্তব্যে অনেকেই তাদের মিষ্টি জুটির তকমা দিয়েছেন। অনেকে যদিও আবার একে ব্যঙ্গাত্মক মন্তব্যের চোখে দেখেছেন। এক সাক্ষাৎকারে অজয় দাবি করেছিলেন, বর্তমান প্রজন্মের প্রেম খুবই গা-ছাড়া। এতে তেমন কোনো গভীরতা নেই। তাদের সময়ে প্রেমের মানে খুবই গভীর ও শক্তিশালী ছিল- দাবি করেন অজয়। এরপরই অজয় জানান, তিনি আজকাল শুধু পোষ্যদের প্রতিই ভালোবাসা অনুভব করতে পারেন। আর তাই কাজলের এমন মন্তব্যে অনুরাগীরা ভাবছেন অজয়কেই খুঁচিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী।