সিলেটে বিজিবির গুলিতে যুবক নিহতের অভিযোগ

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

সিলেটে বিজিবির গুলিতে যুবক নিহতের অভিযোগ

Manual3 Ad Code

সিলেট অলটাইম নিউজ :সিলেটে বিজিবির গুলিতে এক যুবক নিহতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, চোরাইপণ্য বোঝাই পিকআপ আটক করতে গিয়ে চোরাকারবারিরা হামলা চালালে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বিজিবি গুলি ছুঁড়েছে। নিহত আলমাস মিয়া (৩৫) জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা।

Manual2 Ad Code

স্থানীয় লোকজনের দাবি, আলমাস পেশায় কৃষক। কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে বিজিবি ১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের জন্য যায়। এসময় চোরাইপণ্যবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র, বল্লম ও লাঠিসোটা নিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। তারা চোরাইপণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চোরাকারবারীদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করে। চোরাকারবারীদের আক্রমনে বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code