ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
বিনোদন ডেস্ক :কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া। মসজিদে বিয়ে এবং তার স্বামীকে নিয়ে নানা আলোচনা হয়েছে নেটমাধ্যমে। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে সমালোচনার জবাব দেন তিনি। মসজিদে বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই পরিকল্পনা একেবারেই তিনি বা তার স্বামী নেননি। এরপর উল্টো প্রশ্ন ছুড়ে তিনি বলেন, বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করে তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন? সেভাবেই যেহেতু বাবা নেই, অভিনেত্রীর জীবনের যেকোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোন জামাইয়ের কাছ থেকে অনুমোদন নিয়ে আসতে হয়। মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই বিয়ের খবর জানাতে চেয়েছিলেন ফারিয়া। পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিষয়টা জানিয়েছেন অভিনেত্রী। সেই সময় স্বামীর বয়স নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জেগেছিল। অনেকে ভেবেছিলেন, তার থেকে তার স্বামীর বয়স কম। এ ব্যাপারে স্পষ্ট জবাবে তিনি বলেন, আমার হাজব্যান্ড অনেক ফিট। সে কারণে তাকে তরুণ দেখায়। কিন্তু ওর অনেক বয়স। সেটা একদমই বোঝা যায় না। আমার থেকে বেশ বড় সে।
Design and developed by sylhetalltimenews.com