ঋতুকামিনী’নিয়ে প্রত্যাশা অনেক

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

ঋতুকামিনী’নিয়ে প্রত্যাশা অনেক

Manual4 Ad Code

দীর্ঘ সময় ধরে কানাডায় রয়েছেন চিত্রনায়িকা অধরা খান। মূলত পারিবারিক ব্যবসাসহ নানা কারণেই তার এবারের লম্বা সফর। তবে, কানাডায় যাওয়ার আগেই তিনি শেষ করে গেছেন ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। গত বছরই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। সিনেমাটিতে অধরার বিপরীতে আছেন টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা সজল। সজলের সঙ্গে এটিই অধরার প্রথম কোনো কাজ। এদিকে, ‘ঋতুকামিনী’ নিয়ে এ নায়িকার প্রত্যাশাটাও অনেক। সিনেমাটিতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অধরা। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ছবির গল্পটাই এর মূল হিরো। এ ধরনের গল্প নিয়ে আমাদের দেশে সিনেমা নির্মাণ হয়নি। এখানে আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং ছিল। সবমিলিয়ে এটি পরিপূর্ণ সিনেমা। ‘ঋতুকামিনী’ নিয়ে আমার প্রত্যাশাও অনেক। আশা করছি, মুক্তি পেলে দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে। এই সিনেমায় অধরা একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে তার সঙ্গে আরও আছেন- ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেকে। এর বাইরে এ নায়িকার মুক্তির অপেক্ষায় থাকা আরেক ছবি হলো ‘দখিনা দুয়ার’। এটি নির্মাণ করেছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড।