ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫
গত রোববার রাতে অনুষ্ঠান ছিল ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুরের। উজ্জ্বল গোলাপি রঙের প্যান্ট, কালো টপ ও কালো জ্যাকেট পরে অনুষ্ঠান করছিলেন তিনি। ভিড় হয়েছিল হাজার হাজার শ্রোতার। কিন্তু হঠাৎ করেই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার হলেন গায়িকা। বলিউডে অসংখ্য সফল গান রয়েছে তার। গায়িকার অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই তাকে চোখের সামনে দেখে এক অনুরাগী মঞ্চে উঠে পড়েন। তখন কণিকা গানে মগ্ন। তার মধ্যেই সেই অনুরাগী কণিকাকে কোলে তুলে নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে যান গায়িকা ঠিকই, কিন্তু গান গাওয়া থামাননি। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসেন কণিকার নিরাপত্তারক্ষীরা। তারা কোনোমতে সেই অনুরাগীকে ধরে মঞ্চ থেকে নামান। এমন কিছু যে ঘটতে পারে, তা কল্পনা করেননি নিরাপত্তারক্ষীরা। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, ভারতে এত মানুষের সামনে খোলা মঞ্চেও নারীরা নিরাপদ নন। আর এক উদ্বিগ্ন অনুরাগী লিখেছেন, এত মানুষের সামনে একজন নারী হেনস্তার শিকার হচ্ছেন। তাহলে রাস্তায় একা চলাফেরা করার সময় তাদের নিরা
Design and developed by sylhetalltimenews.com