ঢাকা ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬
অনেকটা সময় বিরতির পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ছবির শুটিং নিয়ে এখন তার দিন কাটছে। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপু বিশ্বাসের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নিজের ফেসবুক স্টোরিতে অপু বিশ্বাস লেখেন, ফিতা দেখি সবাই কাটে, আমি কাটি বলে, ফিতা কাটা নায়িকা, সঙ্গে জুড়ে দেন হাসির ইমোজি। এই পোস্ট প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয় নানা জল্পনা। ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশ অপু বিশ্বাসের এই বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন
কেউ কেউ মন্তব্যটিকে ইঙ্গিতপূর্ণ ধরে নিয়ে বলছেন, এটি নাকি চিত্রনায়িকা শবনম বুবলীকে উদ্দেশ্য করেই দেওয়া। এর আগে মাঝখানে বেশ কিছুদিন সিনেমার কাজে অপু বিশ্বাসকে নিয়মিত দেখা যায়নি। সে সময় বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট ও ফিতা কেটে উদ্বোধনের অনুষ্ঠানে তাকে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আলোচনা-সমালোচনাও কম হয়নি। অনেকেই তাকে ‘ফিতা কাটা নায়িকা’ বলেও ট্রোল করেন। অপু বিশ্বাস এসব সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করেই কাজ চালিয়ে গেছেন।
এদিকে তার পর আরও কয়েকজন নায়িকাকেও বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে। সেই তালিকায় রয়েছেন শবনম বুবলী, পরীমনি, দীঘিও। ফলে অপু বিশ্বাসের ফেসবুক স্টোরির মন্তব্যটি বুবলীকে ঘিরেই করা, এমন ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বুবলীর ভক্তদের একটি অংশ অপু বিশ্বাসের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বলেও জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা রয়েছে। একে অপরকে ইঙ্গিত করে অনেকবারই মন্তব্য করেছেন তারা অতীতে। দুই নায়িকার সম্পর্কও সাপে-নেউলে। একজন কিছু করলে অন্যজনও তাতে প্রতিক্রিয়া দেখান; কখনো সরাসরি, কখনো ইঙ্গিতের ভাষায়।
Design and developed by sylhetalltimenews.com