ঢাকা ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ’ ছবিতে তার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল তামান্নাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কখনো অভিনয় করেননি। ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ঝড় তুলেছেন নায়িকা। ‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানী হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’- এর মতো আইটেম গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। নাচের মতো অভিনয়েও প্রশংসিত হয়েছেন। দক্ষিণের ছবির পাশাপাশি বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ’ ছবিতে তার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তিনি তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কখনো অভিনয় করেননি। তিনি বলেন, আমার ক্যারিয়ারে তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। সামান্য কিছু করেছি হয়তো। ইচ্ছাকৃতই কি এই সিদ্ধান্ত? উত্তরে তামান্না জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছেন। সামনেও ঘনিষ্ঠ দৃশ্যকে ‘না’ বলবেন। একইসঙ্গে তিনি বলেন, এই ইন্টারনেটের যুগে সবাই প্রচুর পরিমাণে নানা রকমের কনটেন্ট দেখছেন। তামান্না চান না, একজন অভিনেত্রী হিসেবে ভয় বা দ্বিধা যেন তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের মানসিকতার কথা প্রকাশ করে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি চাই না, কোনো কিছু আমাকে আটকে রাখুক। তার মতে, চুম্বনের মতো দৃশ্য গল্পের প্রয়োজনে হলে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে ছবিরও এগিয়ে যাওয়া প্রয়োজন।
Design and developed by sylhetalltimenews.com