বিয়ে নিয়ে যে মত নীনা গুপ্তার

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিয়ে নিয়ে যে মত নীনা গুপ্তার

Manual8 Ad Code

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা স্পষ্ট বক্তব্যের জন্য বরাবরই ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। বিয়ে নিয়ে তার বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।

বিয়ে, প্রেম থেকে সম্পর্ক— এ বিষয়গুলো নিয়ে এর আগেও নানা মন্তব্যের জন্য বহু বিতর্কে জড়িয়েছিলেন নীনা গুপ্তা। যার নানা কথায় তৈরি হয়েছে বিতর্ক। আর বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। তবে এবার অভিনেত্রী মুখ খুলেছেন কুমারীত্ব নিয়ে সমাজ এখনো ভাবিত কিনা, সেই প্রসঙ্গে। সময় বদলালেও মানুষের ভাবনায় ততোধিক পরিবর্তন আসেনি। তাই বিয়ে নামক প্রতিষ্ঠান এখনো নারীদের কুমারীত্বকে গুরুত্ব দেয় বলে মনে করেন অভিনেত্রী। নীনা বলেন, ‘পুরুষেরা সবসময়ই কুমারীত্ব চায়।’

Manual6 Ad Code

অভিনেত্রী বলেন, এই সমাজের আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে? ভারতবর্ষ নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই। মানুষের মন কি এখন সত্যিই এতটা উদার হয়েছে? এখনো একই রকম রয়ে গেছে বেশ কিছু বিষয়। সুন্দর করে শাড়ি পরা বা সেজেগুজে থাকা মানেই সেটা ভারতের ছবি নয়।

Manual1 Ad Code

এখানেই শেষ নয়; নিজের পরিবারের উদাহরণও টেনে আনেন নীনা গুপ্তা। তিনি বলেন, আমার বাবার বাড়ির দিকের এক আত্মীয়া মুম্বাইয়ের এক পুরুষকে বিয়ে করেছিলেন। বড় সংস্থায় চাকরি করতেন পাত্র। পাত্রীর বাড়ি সাঁই বাবার ভক্ত। ও নিজের ঘরে সাঁই বাবার ছবি রাখতে চাইলে শ্বশুরবাড়ির আপত্তি শুরু হয়। বলা হয়—  পারিবারিক গুরুদেবের ছবি রাখা হয়। তাই এখনো মেয়েরা যা চায়, সেটাই যে হয় এমনটি নয়।

Manual4 Ad Code