পূজা কি পারবেন ‘দম’ দেখাতে

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

পূজা কি পারবেন ‘দম’ দেখাতে

Manual4 Ad Code

আসছে ঈদের অন্যতম একটি বড় আয়োজনের সিনেমা ‘দম’। রেদোয়ান রনি পরিচালিত এ ছবির মূল ভূমিকায় রয়েছেন আফরান নিশো। আছেন আরেক শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। নিশোর বিপরীতে এখানে দেখা যাবে পূজা চেরিকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘দম’র গল্প। এটি একটি সারভাইভাল ড্রামা চলচ্চিত্র। এবারের ঈদের ছবিগুলোর নায়িকাদের মধ্যে ‘দম’ দিয়ে তাক লাগাতে পারেন পূজা চেরি। কারণ তিনি আগেই জানিয়েছেন এ ছবির জন্য অডিশন দিতে হয়েছে তাকে। অডিশনে টিকে তবেই সিনেমাটিতে অভিনয় করেছেন তিনি। এখানে অ্যাকশন দৃশ্যেও দেখা মিলবে তার। তাই ঈদের ছবিগুলোর মধ্যে এবার নজর থাকবে পূজা চেরির এ চরিত্রটির দিকেও। তিনি কতোটুকু ‘দম’ দেখাতে পারেন নিজের চরিত্রের মধ্য দিয়ে সেটাও দেখার বিষয়। আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে হয়েছে তাকে। পূজা বলেন, ‘দম’ সিনেমাটি আমরা সবাই অনেক কষ্ট করে করেছি। পরিশ্রমটা ছবি দেখলেই সবাই বুঝতে পারবেন। এমন ঘটনার সিনেমা এর আগে বাংলাদেশের দর্শক দেখেনি। ছবি নিয়ে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। বলতে পারেন, ‘পাওয়ার অব অ্যা কমন ম্যান’ নিয়ে কাজ করেছি। অনেক বছর ধরেই এমন গল্পের খোঁজে ছিলাম। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে, যা শুধু আমাকে নয়, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা

Manual4 Ad Code

জোগাবে।

Manual1 Ad Code